৭ মে ২০২৬

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
বাংলাপ্রেস ঢাকা : তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। এর মাত্রা ছিল ৬ দশমিক ১। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পে দেশটির উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া জাপানের সংবাদমাধ্যমগুলোতে এখনও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)। জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প সাধারণ ঘটনা। এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কের ৪৪ হাজার ২১৮ এবং সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি