৬ মে ২০২৬

জানুয়ারি থেকে দেশে ডলার সংকট থাকবে না : সালমান এফ রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জানুয়ারি থেকে দেশে ডলার সংকট থাকবে না : সালমান এফ রহমান
বাংলাপ্রেস, ঢাকা: আগামী বছরের জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার–সংকট থাকবে না ও পণ্য আমদানিতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার (২৬ নভেম্বর) মেহেরপুরের মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, আগামী জানুয়ারি থেকে দেশের কোনো ব্যাংকে ডলার–সংকট থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করছেন। রমজান মাসের আগে যে সব পণ্য আমদানি করতে হবে সেগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে। দেশের বাজারে সেই প্রভাব পড়েছে। এক কোটি পরিবার, অর্থাৎ পাঁচ কোটি মানুষকে নানা মাধ্যমে সহযোগিতা করছে সরকার। এ কারণে দেশে কোনো সমস্যা হবে না। উপদেষ্টা বলেন, মেহেরপুর জেলা কৃষিভিত্তিক এলাকা। এখানে নানা ধরনের ফসল উৎপন্ন হয়। দেশের সব এলাকায় শিল্পপ্রতিষ্ঠান করতে হবে এমন কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি এলাকা নষ্ট করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। এসব এলাকায় একই জমিতে তিন থেকে চারবার ফসল উৎপন্ন হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি