৪ মে ২০২৬

জামিনে মুক্তি পেলেন নওশাবা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
জামিনে মুক্তি পেলেন নওশাবা

বাংলাপ্রেস অনলাইন: শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন। আজ বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে ঈদের ছুটির মধ্যেই মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ২ অক্টোবর পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। নওশাবার বিরুদ্ধে দায়ের করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় ওইদিন প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৪ অগাস্ট ঢাকার জিগাতলায় সংঘর্ষ বাধলে ফেইসবুকে লাইভে এসে দুই শিক্ষার্থীদের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার ‘খবর’ দেন নওশাবা, যা পরে গুজব প্রমাণিত হয়। র‌্যাব ওই দিনই নওশাবাকে আটক করে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে। ওই মামলায় দুই দফায় মোট ৬ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেওয়া হয়।

সোমবার জামিন আবেদনের শুনানিতে হুইল চেয়ারে করে আদালতে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. রফিকুল ইসলাম। তবে মঙ্গলবার জামিন শুনানিতে নওশাবাকে আদালতে হাজির করা হয়নি। তাকে সোমবারই ঢাকা মেডিকেল থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি