৬ মে ২০২৬

জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার চলবে: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার চলবে: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে সেটা বন্ধ হবে না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।কাদের বলেছেন, স্বাধীনতার ৪৭ বছর জামায়াত এখন ক্ষমা চাওয়ার বিষয়টি কেনও সামনে নিয়ে আসছে, এটা ঘোলাটে। তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। যদিও অফিসিয়ালি তারা এখনও কিছু বলেনি। তবে ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে, সেটা বন্ধ হবে না।

ওবায়দুল কাদের বলেন, নতুন নামে জামায়াত। নতুন বোতলে পুরাতন মদ যদি আসে, তাহলে পার্থক্যটা আর কী। নতুন নামে পুরাতন আদর্শই যদি তাকে, তাহলে তো একই কথা।ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অবসর নিয়ে খোলামেলা কথা বলা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী অবসরের কথা বলেছেন। এর আগেও তিনি অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের দাবির মুখে তিনি পারেননি। আগামীতেও নেতাকর্মীরা তাকে ছাড়বে কি-না সেটা ভবতে হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি