জামালগঞ্জে শীতবস্ত্র বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বেহেলী ইউনিয়নে রাজাপুর গুচ্চ গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর শীতবস্ত্র উপহার পেয়েছেন আরও শতাধিক শীতার্ত পরিবার। জামালগঞ্জের বেহেলি ইউনিয়নের গুচ্ছগ্রাম বাঘহাটি, রাজাপুর, গোপালপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন বেহেলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কান্তি তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুবোধ লাল, বঙ্গবন্ধু সৈনিকলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব তালুকদার রুপম সহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র হাতে পেয়ে ভুক্তভোগীরা জানান তীব্র এই শীতের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন মহোদয়ের দেওয়া শীতবস্ত্র উপহার পেয়ে আমরা আনন্দিত। আমাদের কষ্টের কথা চিন্তা করে তিনি যে এসব শীতবস্ত্র পাঠিয়েছেন এতে আমরা কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি