৭ মে ২০২৬

জামালগঞ্জে পিএফজির ফলো-আপ সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জামালগঞ্জে পিএফজির ফলো-আপ সভা
সাইফ উল্লাহ, জামালগঞ্জ প্রতিনিধি: সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগে সুনামগঞ্জের জামালগঞ্জ (পিএফজি) এর ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পিস এ্যাম্বাসেডর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ পিএডিএন এর প্রধান উপদেষ্টা নূরুল হক আফিন্দী। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল আমীন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক খালেদা বেগম, হাওর বাঁচাও আন্দোল জামালতঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়ের, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, ভীমখালী ইউনিয়ন পরিষদ সদস্য আলেয়া বেগম, মহিলা লীগের সদস্য তাহমিনা আক্তার, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লতিফা, আওয়ামী লীগের সদস্য শাহীনা আক্তার প্রমূখ। এ সময় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর একাউন্টস অফিসার কুদরত পাশা ও ইয়থ মোভিলাইজেশন অফিসার রফিকুজ্জামান উপস্থিত ছিলেন। সভায় পিএফজির কাজ গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পিএফজির নিজস্ব উদ্যোগে ফলোআপ সভার আয়োজন করা, বাঁধের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো কর্মকর্তাদের সাথে মত বিনিময়, ফেব্রুয়ারির ৬ তারিখের মধ্যে পিএফজির সকল রিপোর্ট জমা দেওয়া। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি