জালিয়াতির মামলায় ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য তালা চাঁদার তহবিল নিয়ে জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সময়কার অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা স্টিভ ব্যানন।
‘উই বিল্ড দ্য ওয়াল’ প্রচারণার মাধ্যমে তোলা চাঁদার তহবিল থেকে মি ব্যানন এবং তার আরো তিন সহযোগী লাখ লাখ ডলার জালিয়াতি করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রেসিডেন্ট ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নামে ২৫ মিলিয়ন ডলার (২কোটি ৫০ লাখ) ডলার চাঁদা তোলা হয়েছিল। বিচার বিভাগ বলছে, ওই তহবিল থেকে ব্যানন একাই ১০ লাখ ডলার হাতিয়ে নেন।
২০১৬ সালে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসী আটকাতে মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি