জালিয়াতি রোধে নতুন ভিসানীতি ঘোষণা করল যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: ভিসা জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে মার্কিন নাগরিকত্ব এবং অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) ২০২৫ সালের এইচ-১বি ভিসা (বিশেষ পেশায় নিয়োগের ভিসা) পাওয়ার চূড়ান্ত নিয়ম ঘোষণা করেছে৷
নতুন নিয়মে বলা হয়েছে, আবেদনকারীরা যতবারই আবেদন করুক না কেন, সবাই একবারই সুযোগ পাবে। ২০২৫ সাল থেকে ইউএসসিআইএস জালিয়াতি প্রতিরোধ এবং ন্যায্যতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের আবেদন আলাদাভাবে বাছাই করবে৷ নিবন্ধন করার জন্য, আবেদনকারীদের অবশ্যই বৈধ পাসপোর্ট বা ভ্রমণ ইতিহাসের বিবরণ প্রদান করতে হবে।
আবেদনকারীরা চাকরির জন্য ২০২৫ সালের ১ অক্টোবরের পরে চাকরি শুরুর আবেদন করতে পারবেন। আবেদনপত্রের কোনো কাগজপত্র ভূয়া প্রমাণিত হলে তা বাতিল করার ক্ষমতা আছে ইউএসসিআইএসের। আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর ফি জমা দেওয়ার সময় নির্ধারিত হবে।
ভিসা আবেদনের প্রাথমিক নিবন্ধন সময়কাল চলতি বছরের ৬ মার্চ শুরু হয়র ২২ মার্চ পর্যন্ত চলবে৷ ফি কোন একাউন্টে জমা দিতে হবে তা ইউএসসিআইএস ২৮ ফেব্রুয়ারি জানিয়ে দেবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি