৮ মে ২০২৬

জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

বাংলাপ্রেস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে জাকসু নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদলআজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই অভিযোগ তোলা হয়

অভিযোগকারীদের দাবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতর ভোর ছয়টার কিছু পর গেস্টরুমে যাওয়ার কথা বলে প্রবেশ করে জাবি ছাত্রশিবির সভাপতি। এরপর হলের ভেতর একটি রুমে অবস্থান নেন এবং প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন।

পরবর্তীতে, অভিযোগকারীরা কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং অফিসার মীর ফেরদৌসকে এ ব্যাপারে জানান। এ সময়, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে অন্যায্য সুবিধা দিচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

উল্লেখ্য, আজ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তাঅপরদিকে, ভোট দেয়া নিয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরাও

জাকসুতে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জনএর মধ্যে ছাত্রীহাজার ৭২৮ এবং ছাত্রহাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি