৮ মে ২০২৬

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছেএরই মধ্যে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক শামীম রেজা।

তিনি বলেন, আমি আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও তিনি পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি আসলে দরজার সামনে পড়ে যান। এরপর তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, রাতে সবাই ক্লান্ত হওয়া ও পোলিং এজেন্ট না থাকায় রাতে একসঙ্গে সব হলের সংসদের গণনা শেষ করা যায় নাই। সকালে প্রীতিলতা হল সংসদের ভোট গণনার সময় ছিল। তিনি তার অন্যান্য সহকর্মীরাসহ ভোট গণনাকেন্দ্রে আসেন। সিনেট হলের দরজার সামনে এসে পড়ে যান। অ্যাম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা জানতে পেরেছি তিনি ইতোমধ্যেই ইহলোক ত্যাগ করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বলেন, এ ঘটনায় আমাদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করছি।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেনবর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেনতার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ১৭৭ প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট ৮টি প্যানেল ছিল এবারের জাকসু নির্বাচনে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি