৪ মে ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের শিকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ বিকাল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের শিকার

বাংলাপ্রেস ডেস্ক:   ব্ল্যাকমেইল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে আটকে রেখে নির্যাতন ও গরম পানি ঢেলে হাত ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ৪৪ ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় একই বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী তারিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিভাগের এক নারী শিক্ষক জানান, অভিযুক্তের সঙ্গে ছাত্রীর ব্যক্তিগত সম্পর্ক ছিল, যা পরবর্তীতে ভেঙে যায়। মঙ্গলবার রাতে অভিযুক্ত হলের সামনে এসে ‘শেষবারের মতো কথা বলার’ জন্য তাকে বাসায় যাওয়ার জন্য চাপ দেন। ছাত্রী রাজি না হলে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করা হয়।

একপর্যায়ে ইফতার সামগ্রী কেনার কথা বলে ছাত্রী অভিযুক্তের বাসায় যান। সেখানে পৌঁছার পর তার মুখে টেপ লাগিয়ে শারীরিক নির্যাতন করা হয় এবং হাতের ওপর গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

নির্যাতনের একপর্যায়ে পুড়ে যাওয়া স্থানে ওষুধ কেনার কথা বলে বাইরে যেতে চাইলে অভিযুক্ত কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। এ সময় ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

পরে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন জানান, ভুক্তভোগী ছাত্রীর হাতের তিন থেকে চার সেন্টিমিটার জায়গা পুড়ে গেছে। চিকিৎসা কেন্দ্রে বার্ন ইনজুরির পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে সাভারে স্থানান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ হিসেবে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি ব্যক্তিগত হওয়ায় সংশ্লিষ্টদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি