জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা
বাংলাপ্রেস ডেস্ক : অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরআগে ভিসির পদত্যাগ ইস্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয় সাংবাদিকসহ অন্তত ১৫ জন।
দুপুরে ভিসির বাসভবনের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় ছাত্রলীগ। পরে পুলিশ পাহারায় নয় দিন পর নিজ কার্যালয়ে যান ভিসি অধ্যাপক ড. ফারাজানা ইসলাম। এরপর তিনি সেখানে প্রেস ব্রিফিং করেন। অবরুদ্ধ থেকে মুক্তির জন্য এ সময় তিনি ছাত্রলীগসহ সবাইকে ধন্যবাদ জানান।
এরপর তাঁর সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি বৈঠকে সবধরণের পরীক্ষা বন্ধসহ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে, ছুটি ঘোষণার পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
তারা তাদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানায়। এরআগে, সকালে, আন্দোলনকারীদের সামনে অবস্থান নেন ভিসিপন্হি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর মধ্যে ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রলীগ। দু’পক্ষের মুখোমুখি অবস্থানে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। ভিসির বাসভবনের সামনে থেকে সরিয়ে দেয়া হয় আন্দোলনকারীদের।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি