জাবিতে আজ শেষ হলো ‘হিম উৎসব’

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ব্যস্ততার ঢাকায় ততটা না থাকলেও রাজধানীর অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শীতের আমেজ থাকে পুরোমাত্রায়। কুয়াশা আর কনকনে শীত বরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ‘হিম উৎসব’।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'পরম্পরায় আমরা'র আয়োজনে ৩ দিনের এই উৎসবে রয়েছে শীত নিয়ে চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতির উপস্থাপনা। গাজীর গান, আদিবাসী নাচ, সাপ খেলা, লাঠি খেলাসহ বৈচিত্রপূর্ণ এসব আয়োজন দেখতে ভিড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ।ভিন্নধর্মী এ উৎসব উপভোগে সন্ধ্যার পর থেকেই ভীড় বাড়তে থাকে বিশ্ববিদ্যায়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে।উৎসবের আয়োজক সদস্যরা বলেন, শীতকে ঘিরে দেশিয় সংস্কৃতি তুলে ধরতেই এই উৎসবের আয়োজন।বৃহস্পতিবার শুরু হওয়া হিম উৎসব শেষ হচ্ছে আজ। শেষ দিনে রয়েছে কনসার্ট। যা উৎসর্গ করা হয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুকে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি