৪ মে ২০২৬

জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম
জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

 

বাংলাপ্রেস  ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শেরে বাংলা এ কে ফজলুল হক হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে বেলা সাড়ে তিনটার দিকে আশুলিয়া থানা–পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন মরদেহটি উদ্ধার করেন।

মৃত কণিষ্ক মাঝি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশকে অবহিত করেছি। তারা এসে মরদেহ উদ্ধার করবেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।’


হল সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে হলের অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেলেও কণিষ্ক মাঝি হলের কক্ষে একাই অবস্থান করছিলেন। দুপুর ২টার দিকে তার পাশের কক্ষের একজন শিক্ষার্থী তাকে ডাকতে গেলে কোনো সাড়া পাননি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সন্দেহ হলে তিনি আরও কয়েকজন শিক্ষার্থীকে ডেকে আনেন। একপর্যায়ে তারা ইট দিয়ে জানালার কাচ ভেঙে ভেতরে কণিষ্ককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।


বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি