৪ মে ২০২৬

ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংক প্রধানের দায়িত্ব নেবেন না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংক প্রধানের দায়িত্ব নেবেন না

বাংলাপ্রেস, ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংকের প্রধানের দায়িত্ব নেবেন না বলে হোয়াইট নিশ্চিত করেছে। হোয়াইট হাউজ বলছে, তিনি নিজেই একজন যোগ্য প্রার্থী খোঁজার কাজে ব্যস্ত রয়েছেন। ইভাঙ্কা হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পের একজন শীর্ষ পর্যায়ের উপদেষ্টা।

ইভাঙ্কা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হচ্ছেন বলে সম্প্রতি যে গুজব ছড়িয়ে পড়েছে তা গতকাল (সোমবার) নাকচ করেন হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক উপ পরিচালক জেসিকা দিত্তো। বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গত সপ্তাহে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। তার স্থলাভিষিক্ত করার জন্য এখন যোগ্য প্রার্থী খোঁজা হচ্ছে।

দিত্তো বলেন, “ইভাঙ্কাকে নিয়ে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয়। গত দুই বছর ধরে তিনি যেহেতু বিশ্ব ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন সে কারণে তিনিও এ প্রতিষ্ঠানের নতুন প্রধানকে মনোনীত করার প্রক্রিয়ায় জড়িত রয়েছেন।” দিত্তো জানান, অর্থমন্ত্রী স্টিভেন নুচেন ও ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিক মুলভানির অনুরোধের পর ইভাঙ্কা এ কাজে সহযোগিতা করছেন।

সাধারণত বিশ্ব ব্যাংকের প্রধানের পদে মার্কিন প্রেসিডেন্ট একজন প্রার্থী মনোনীত করে তা ব্যাংকের ১৮৯ সদস্যের পরিচালনা বোর্ডের সামনে উপস্থাপন করেন। তারাই নতুন প্রধানকে অনুমোদন দিলে তিনি চূড়ান্তভাবে মনোনীত হন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি