৭ মে ২০২৬

ইউরোপে ঈদের জামাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইউরোপে ঈদের জামাত

জাকির হোসেন সুমন, ইতালি থেকে : করোনা ভাইরাসের ভয় কে দুরে রেখে মাস ব্যাপি সিয়াম সাধনার পর ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে ইতালি সহ পুরো ইউরোপ জুরে। দীর্ঘ ২ মাস ঘর বন্দী থাকার পর লক ডাউন শিথিল করার পর ঈদ উপলক্ষে হাজার হাজার মুসল্লীর অংশ গ্রহনে মুখরিত হয়ে উঠে মসজিও ও হলরুম গুলো।

ইতালীর রাজধানী রোম শহরে ভিক্টোরিয়া পার্কে সকাল ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় । এছাড়া ভেনিসের মেসএে ও মারঘেরা য় মসজিদ ও ভাড়া করা হল রুমে আয়োজন করা হয় ঈদের জামাত । ভেনিসের ৮ টি স্হানে প্রায় ৬০ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে ইতালীর বেশ কিছু শহরে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।

প্রবাসী বাংলাদেশী সহ মুসলিম সম্প্রদায় বাসায় নামাজ আদায় করেছে। তবে ইউরোপের দেশ স্পেনে মুসল্লীরা বাসায় নামাজ আদায় করেন লক ডাউন এর কারনে বাইরে বা মসজিদে নামাজ আদায়ের অনুমতি না থাকায়। এছাড়া সুইজারল্যান্ড , অস্ট্রিয়া , জার্মান , ফ্রান্স , বেলজিয়াম , নেদারল্যান্ডস , পর্তুগাল , সহ বেশ কয়েকটি দেশে কিছু কিছু স্হানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ।

তবে জামাত গুলো দূরত্ব বজায় রেখে , মাক্স ও হেন্ড গ্লাভস পরে নামাজ আদায় করতে দেখা গিয়েছে। নামাজ শেষে সারা বিশ্বের মানুষের শান্তি কামনায় ও করোনা ভাইরাসের হাত হতে মুক্তি র জন্য দোয়া করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি