ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ঠাকুরগাঁও উপজেলার নবাগত ইউএনও
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ঢোলারহাট ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
১৬ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ঢোলারহাট ও রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদে পৌছালে তাকে অভ্যর্থনা জানান ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল ও রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন। উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান ইউনিয়ন পরিষদে কিছু সময় কাটান এবং ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রমের খোজ খবর নেন। ঢোলারহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে তিনি একটি বনজ গাছের চারা রোপন করেন।
উল্লেখ্য যে, গত ১২ অক্টোবর (বুধবার) আবু তাহের মোঃ সামসুজ্জামান ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি পঞ্চগড় জেলার অটোয়ারী উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি