৪ মে ২০২৬

ইউক্রেনের অস্ত্র ভান্ডারে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ইউক্রেনের অস্ত্র ভান্ডারে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণ

বাংলাপ্রেস অনলাইন : ইউক্রেনের উত্তরাঞ্চলে অস্ত্র ভান্ডারে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকান্ড এবং দফায় দফায় বিস্ফোরণ ঘটে।ওই অস্ত্র ভান্ডারে হাজার হাজার টন গোলাবারুদ মজুদ ছিল।এ ঘটনার পর ঘটনাস্থল ও আশ পাশ থেকে উদ্ধারকর্মীরা প্রায় ১২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।খবর এএফপি’র।

দেশটির জরুরী বিভাগের কর্মকর্তাগণ বলেন, কিয়েভ থেকে প্রায় ১৭০ কিলোমিটার (১শত মাইল) দূরের ইচনাইয়া শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর জানা যায় নি।জরুরি সেবা বিভাগ জানায়, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অস্ত্র ও গোলাবারুদের ভান্ডারটিতে রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। এতে প্রায় ৮৮ হাজার টন অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ ছিলো।

কর্তৃপক্ষ ঝুঁকির কারনে আশে-পাশের ৩৮টি গ্রামের প্রায় ১২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এলাকার গ্যাস ও বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।ইন্টারফ্যাক্স ইউক্রেন নিউজ এজেন্সি জানিয়েছে, কর্মকর্তাদের গাফলতির কারনে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রেসিডেন্ট পেত্রো প্রশেংকো প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বাসিন্দাদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী ভলোদাইমার গ্রসম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জরুরী বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি