ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কুর্স্ক পারমাণবিক কেন্দ্রের নোভাটেকের উস্ত-লুগা টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার অংশ হিসেবে লক্ষ্যবস্তু করা হয় কুর্স্ক পারমাণবিক কেন্দ্রকেও।
রোববার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্ল্যান্টের প্রেস সার্ভিস জানায়, ইউক্রেনের সীমান্তের খুব কাছে অবস্থিত কুর্স্ক পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় একটি সহায়ক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্ল্যান্টের তৃতীয় ইউনিটের অপারেটিং ক্ষমতা কমে গেছে অন্তত ৫০ শতাংশ।
তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় প্রতিষ্ঠানটি। বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থল এবং আশেপাশের এলাকায় বিকিরণের মাত্রা স্বাভাবিক সীমা অতিক্রম করেনি।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজডেনকো জানিয়েছেন, রাশিয়ার উত্তর লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দরের উপর প্রায় ১০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। নোভাটেক-পরিচালিত একটি বিশাল বাল্টিক সাগর জ্বালানি রপ্তানি টার্মিনাল এবং প্রক্রিয়াকরণ কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।
অগ্নিনির্বাপক এবং জরুরি পরিষেবাগুলো বর্তমানে আগুন নেভানোর জন্য কাজ করছে বলে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেন তিনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান ইউনিটগুলি লেনিনগ্রাদ এবং সামারাসহ ১৩টি অঞ্চল এবং ক্রিমিয়ান উপদ্বীপে ধ্বংস করেছে মোট ৯৫টি ইউক্রেনীয় ড্রোন। এছাড়া রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোজাভিয়াতসিয়া জানায়, লেনিনগ্রাদ অঞ্চলের পুলকোভো বিমানবন্দরসহ রাশিয়ার বেশ কয়েকটি বিমানবন্দরে রাতভর ঘণ্টার পর ঘণ্টা ফ্লাইট বন্ধ ছিল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি