ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চান না বাইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে সেনা না পাঠানোর বিষয়টি আবারও পরিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে এটাও বলেছেন, ‘আমরা ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চাই না। তবে ন্যাটোর সীমারেখার প্রতিটি ইঞ্চি রক্ষায় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন দেবে বলে আবারও জানান তিনি।
ফিলাডেলফিয়ায় হাউস ডেমোক্রেটিক ককাস ইসু সম্মেলনে বাইডেন আরও বলেন, রাশিয়ার বাহিনীর মোকাবিলায় ইউক্রেন যেন অস্ত্র পায় সেটা নিশ্চিত করবো আমরা। ইউক্রেনীয়দের জীবন বাঁচাতে খাবার ও অর্থ সাহায্য পাঠানোর কথাও বলেন তিনি।
এ সময় ইউক্রেনের প্রতি সমর্থন দেওয়ার জন্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় তিনি বলেন, ‘আজও (১১ মার্চ) আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছি। তার সঙ্গে আমার প্রায় প্রতিদিনই কথা হচ্ছে।’
এদিকে, হোয়াইট হাউজে দেওয়া এক ভাষণে শুক্রবার বাইডেন এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কোনো যুদ্ধ করবো না।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটো জোটকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি ইউক্রেনকে নো ফ্লাই জোন ঘোষণার জন্যও এই জোটের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে ন্যাটো ও যুক্তরাষ্ট্র একাধিকবার জেলেনস্কির এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
বাইডেন রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে শুক্রবার আরও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র, জি সেভেন ও ইউরোপীয় ইউনিয়নকে রাশিয়াকে দেওয়া ‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদা প্রত্যাহার করার আহ্বান জানাবে। এই পদক্ষেপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ইউক্রেনের বিরুদ্ধে তার আগ্রাসনের জন্য আরও বেশি দোষী করবে।’
‘সবচেয়ে পছন্দের দেশ’ মর্যাদার অর্থ হলো, এই তকমা পাওয়া দুটি দেশ একে অপরের সাথে সর্বোত্তম শর্তে বাণিজ্য করতে সম্মত হয়েছে। যেমন- কম শুল্ক, বাণিজ্যে কয়েকটি বাধা এবং সর্বোচ্চ সম্ভাব্য আমদানি অনুমোদন। এই মর্যাদা বাতিল করা হলে জি সেভেনভুক্ত দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার বাণিজ্য করা মুশকিল হয়ে পড়বে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৫ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৭ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
৫৫ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি