৭ মে ২০২৬

ইউক্রেনে সামরিক-মানবিক সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইউক্রেনে সামরিক-মানবিক সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তায় ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজের একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) এ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর বাইরে আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা বিলে শিগগিরই স্বাক্ষর করবেন তিনি। রুশ বাহিনীর গোলার মুখে থাকা ইউক্রেনকে সহায়তায় এর আগে কংগ্রেসে বিলটি পাস হয়। এরপরই যাচাই শেষে পাঠানো হয় বাইডেনের কাছে। ধারণা করা হচ্ছিল বিনা বাধায় বিলটি ছাড় পাবে। এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলারের প্যাকেজটি ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয়, ইউক্রেন ছেড়ে যাওয়া শরণার্থী এবং অস্ত্র স্থানান্তরের জন্যও এখান থেকে অর্থ ব্যয় করা হবে। ঐতিহাসিক বিলটিতে স্বাক্ষরের পর টুইট বার্তায় নিজেই নিশ্চিত করেন প্রেসিডেন্ট বাইডেন। সেনা পাঠাতে না পারলেও ইউক্রেনে মানবিক ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে মানবিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। জাতিসংঘ জানিয়েছে, ইতোমধ্যে ৩০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। টুইটারে তিনি বলেন, যুদ্ধের কারণে প্রায় ৩০ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছে। ইউক্রেনের ১২ লাখ লোকের জন্য মানবিক সহায়তার প্রয়োজন। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশ সাহায্যে এগিয়ে এসেছে। এ বিষয়ে সিনেট নেতা চাক শুমার বলেন, ‘আমরা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলার দিচ্ছি খাদ্যের জন্য, ওষুধের জন্য, আশ্রয়ের জন্য এবং দুই মিলিয়ন শরনার্থীর জন্য যারা ইউক্রেন ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।’ এছাড়াও আরও অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনে এন্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র দেওয়া হবে। একই কথা বলেছেন চাক শুমারও। তিনি জানিয়েছেন সামরিক সহায়তা বিলের অংশ হিসেবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক ক্ষেপনাস্ত্র ও স্টিংগার অ্যন্টি-এয়ারক্রাফট ক্ষেপনাস্ত্র দেওয়া হবে ইউক্রেনকে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি