৫ মে ২০২৬

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় বাসে নিহত ১২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় বাসে নিহত ১২

হামলাস্থলে কাজ করছেন জরুরি পরিষেবা কর্মীরা।

বাংলাপ্রেস ডেস্ক:  ইউক্রেনে খনিতে কর্মরতদের একটি বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন ওই বাসে থাকা অন্তত ১২ জন। রোববার (১ ফেব্রুয়ারি)  ইউক্রেনের দক্ষিণ–পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী। খবর আল জাজিরার। 

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী ডেনিস শেমহাল রোববার টেলিগ্রামে লেখেন, ‘আজ শত্রুরা দিনিপ্রো অঞ্চলে জ্বালানি খাতের কর্মীদের লক্ষ্য করে নিন্দনীয় হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় খনিতে কর্মরত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।’

পুলিশ জানায়, তেরনিভস্কা শহরে এ হামলার ঘটনা ঘটেছে। সেখানকার জরুরি পরিষেবা হামলার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ করেছে। এতে দেখা গেছে, হামলার পর একটি পোড়া বাস সড়কের পাশে উল্টে পড়ে আছে।

জ্বালানি প্রতিষ্ঠান ডিটিইকে এক বিবৃতিতে জানায়, হতাহত ব্যক্তিরা তাদের প্রতিষ্ঠানের কর্মী। হামলার সময় তারা সবাই কর্মস্থল থেকে ফিরছিলেন।

এদিকে রোববার দিনের শুরুতে আঞ্চলিক কর্মকর্তারা বলেছিলেন, দক্ষিণ-পূর্ব শহর জাপোরিঝিয়ায় একটি মাতৃসদন ও একটি আবাসিক ভবনে রাশিয়ার হামলায় কমপক্ষে নয়জন আহত হয়েছেন।

এমন এক সময় এসব হামলার কথা জানা গেল, যখন যুক্তরাষ্ট্র-রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব আগামী বুধ ও বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এ খবর জানিয়েছেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি