৫ মে ২০২৬

ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত 'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাবার ব্যবস্থা করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। জাহাজের অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন। এছাড়া নিহত হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার ভাই ১লা জুন বিএসসিতে যোগদান করবেন। আজ বুধবার ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্মসচিব নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ । বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। চলতি বছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মদ্যে যুদ্ধকালীন ক্ষেপনাস্ত্রের আঘাতে 'এম ভি বাংলার সমৃদ্ধি' জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। সূত্র : বাসস বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি