৭ মে ২০২৬

ইউক্রেনে মিসাইল হামলায় সাংবাদিক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইউক্রেনে মিসাইল হামলায় সাংবাদিক নিহত
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার মিসাইল হামলায় রেডিও লিবার্টি ইন ইউক্রেনের সাংবাদিক ভেরা গাইরিচ নিহত হয়েছেন। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভেরা গাইরিচের বাসভবনে মিসাইল আঘাত হানলে তার মৃত্যু হয় বলে রেডিও লিবার্টি এক বিবৃতিতে জানিয়েছে। তার নিয়োগকর্তারা তাকে ‘একজন উচ্ছ্বল, দয়ালু , একজন সত্যিকারের পেশাদার’ হিসেবে উল্লেখ করেছেন। তা সহকর্মী ওলেক্সান্ডার ডেমচেঙ্কো ফেসবুকে লিখেছেন, একজন দারুণ মানুষ চলে গেলেন। রেডিও লিবার্টি, যা রেডিও ফ্রি ইউরোপ নামেও পরিচিত। এটি মার্কিন অর্থায়নে পরিচালিত একটি সংস্থা যা বিশ্বের এমন অঞ্চলের সংবাদ সম্প্রচার করে যেখানে মুক্ত সংবাদ প্রকাশে সীমাবদ্ধতা রয়েছে বা এখনও প্রতিষ্ঠিত হয়নি। এর আগে কিয়েভের মেয়র ভিটারি ক্লিটসকো জানিয়েছিলেন, গতরাতের মিসাইল হামলায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। রাশিয়াও কিয়েভে হামলার কথা নিশ্চিত করেছে। তবে কোনো ভবনে হামলার ব্যাপারে মন্তব্য করেনি তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি