ইউক্রেনে আরও কামান পাঠানোর ঘোষণা বাইডেনের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী বড় ধরনের অভিযান শুরুর পরদিন দেশটিতে আরও কামান পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে হামলা জোরদার করার পরদিন যুক্তরাষ্ট্র সময় গতকাল মঙ্গলবার জো বাইডেন সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইউক্রেনে ৩২০ কোটি মার্কিন ডলার সমমূল্যের নিরাপত্তা অর্থাৎ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ২৬০ ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে।
সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘আমরা এখন যা করছি প্রেসিডেন্ট শুরু থেকে সেটাই করে যাচ্ছেন। তিনি যা করছেন তা হলো ইউক্রেনের জনগণকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা পাঠানো ও সমর্থন দিয়ে যাওয়া। এবং আমরা এটাই (ইউক্রেনকে সাহায্য করা) অব্যাহত রেখেছি।’
এর আগে গত বুধবার ইউক্রেনে আরও ৮০ কোটি ডলার সমমূল্যের অস্ত্র পাঠানোর ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের ওই ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাবে, এর মধ্যে ভারী অস্ত্রও থাকবে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার আগে এ ঘোষণা আসে।
ওই দিন ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়ে লিখিত বিবৃতিতে বাইডেন বলেন, ‘আমরা (ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে) বিরতি দিতে পারি না। আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আশ্বস্ত করেছি, স্বাধীনতার জন্য লড়াইরত ইউক্রেনের সাহসী মানুষের পাশে আছে আমেরিকার জনগণ।’
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
২১ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
৫৮ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি