৭ মে ২০২৬

ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়া, জানালেন বাইডেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়া, জানালেন বাইডেন
বাংলাপ্রেস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইউক্রেনে যেকোনও মুহূর্তে আক্রমণ করতে পারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, রুশ সেনারা বর্তমানে ইউক্রেনকে ঘিরে রেখেছে। ওয়াশিংটন বিশ্বাস করে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করবে। আমি নিশ্চিত পুতিন ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। এদিন সাংবাদিকদের তিনি আরও জানান, আগামী দিন অথবা আগামী সপ্তাহে রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে এমনটা বিশ্বাসের যৌক্তিক কারণও আছে আমাদের। কোনও ভুল করবেন না (পুতিন)। যদি সত্যি তার পরিকল্পনা বাস্তবায়ন করে তবে একটি বিপর্যয়মূলক এবং অপ্রয়োজনীয় যুদ্ধের জন্য দায়ী হবে রাশিয়া। মার্কিন মিত্র ও ন্যাটোর প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত আমরা। তবে আলোচনার মাধ্যমে এখনও এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন যখন রাশিয়াকে সতর্ক করছে, তখন ইউক্রেনের পূর্বাঞ্চলে ইতোমধ্যেই রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহী যোদ্ধা এবং ইউক্রেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। কিছু ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র নতুন করে জানিয়েছে, ইউক্রেন সীমান্তের কাছাকাছি ও বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়ার মোতায়েন করা সেনাদের সংখ্যা ১ লাখ ৯০ হাজার হতে পারে। এদিকে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় প্রয়োজনে ইউক্রেনে আরো সেনা সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এই তথ্য দিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন। তিনি ইউক্রেন সংকট নিয়ে জি-সেভেন নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলেও জানান সাকি। খবর পার্সটুডে। তিনি বলেন, রাশিয়ার সম্ভ্যাব্য সাইবার হামলা প্রতিরোধে প্রেসিডেন্টের নির্দেশনায় প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া রাশিয়াকে নিবৃত্ত করতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রস্তুতিও নেয়া হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি