[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/এস পি
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে মস্কোর ওপর হতাশ হয়ে পড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ট্রাম্প আবার রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে কোনো অগ্রগতি না হলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন।
এই হুমকি দেওয়ার আগে গত সপ্তাহেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
ট্রাম্প গতকাল বলেন, ‘আমরা কী করব, সে বিষয়ে আমি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আর এটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটি হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা বা ব্যাপক শুল্ক আরোপ অথবা দুটোই; কিংবা আমরা কিছুই করব না এবং বলব, এটা আপনাদের লড়াই।’
এ সপ্তাহে ইউক্রেনে একটি মার্কিন কারখানায় রাশিয়া হামলা করে। হামলার পর সেখানে আগুন লেগে যায়, এতে কারখানার কয়েকজন কর্মী আহত হন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ওই ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি এ ঘটনায় একেবারেই খুশি নই। ওই যুদ্ধসংক্রান্ত কোনো বিষয় নিয়েই আমি খুশি নই।’