৪ মে ২০২৬

'ইউক্রেন ঘেরাও করে রেখেছে পুতিনের সেনারা'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
'ইউক্রেন ঘেরাও করে রেখেছে পুতিনের সেনারা'

বাংলাপ্রেস ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৮০ হাজারের বেশি সেনা দিয়ে ইউক্রেন ও অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ ঘেরাও করে রেখেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। আর এ পরিস্থিতিতেই তিনি ইউক্রেনে মার্শাল ল জারি রেখেছেন বলে দাবি তার। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো জানিয়েছেন তার দেশের সীমান্তে প্রতিনিয়ত টহল দিচ্ছে ট্যাংক ও যুদ্ধযান। আকাশে চক্কর কাটছে যুদ্ধবিমান।

শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ইউক্রেনের মার্শাল ল’ জারির পাল্টা পদক্ষেপ হিসেবে এ যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে মস্কো। এদিকে ইউক্রেনের সরকার পরিবর্তন চান পুতিন। তিনি বলেন, ‘ইউক্রেনে দীর্ঘদিনের শাসক বহাল থাকলে সংকট কখনও শেষ হবে না।’ গত রবিবার রুশ বাহিনী অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ এবং ২৪ নাবিককে আটক করে রাশিয়া।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি