৬ মে ২০২৬

ইটভাটার কাদায় প্রাণ গেল মাইক্রোবাস যাত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইটভাটার কাদায় প্রাণ গেল মাইক্রোবাস যাত্রীর

রাব্বী আহমেদ,মেহেরপুর থেকে : মেহেরপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তাফিজুর রহমান (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের দুইজনসহ মাইক্রোবাস চালক।

শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। বৃষ্টির কারণে রাস্তায় জমে থাকা মাটি কাদায় পরিণত হওয়ায় এ দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।

আহতরা হলেন- নিহত মোস্তাফিজুর রহমানের স্ত্রী সাথী খাতুন (৩২), শাশুড়ি শ্রাবণী নাহার (৫২) ও মাইক্রোবাস চালক রুবেল হোসেন (৩০)। নিহত মোস্তাফিজুর রহমান মেহেরপুর শহরের ঘোষপাড়ার আজিজুর রহমানের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। শিশুপুত্রের চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে তিনি স্বপরিবারে ঢাকায় যাচ্ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মাইক্রোবাসযোগে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন মোস্তাফিজুর রহমান। মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সদর উপজেলার আলমপুর নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, আলমপুর গ্রামের পাশে ইমদান হোসেন নামের এক ব্যক্তির ইটভাটা রয়েছে। ওই ইটভাটাসহ আশেপাশের ইটভাটাগুলোতে সকাল থেকে রাত অবধি মাটি মজুদ করা হয়। এ কাজে প্রধান সড়ক দিয়ে মাটি বোঝাই করে চলাচল করে স্যালো ইঞ্জিন চালিত বিভিন্ন প্রকার অবৈধ যানবাহন। এতে পিচের রাস্তায় মাটির স্তূপ পড়েছে। শনিবার ভোরে বৃষ্টি হলে পিচের রাস্তার উপরে ছিপছিপে কাদায় পরিণত হয়। আর এতেই ঘটে বিপত্তি।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, মরদেহ ও মাইক্রোবাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি