ইথিওপিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শাহলি-ওয়ার্ক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: ইথিওপিয়া বৃহস্পতিবার প্রথমবারের মত একজন নারী প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে। পেশাদার কূটনীতিক শাহলি-ওয়ার্ক জিওদি আইন প্রণেতাদের সর্বসম্মত ভোটে নির্বাচিত হন। তিনি মুলাতু তেশমের স্থলাভিষিক্ত হলেন। ইতোপূর্বে মুলাতু পদত্যাগ করেন। শাহলি-ওয়ার্ক ষাটের দশকের শেষ দিকে ফ্রান্স, জিবোতি, সেনেগালে ইথিওপিয়ার দূত হিসেবে কাজ করেন।
প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি জাতিসংঘে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা ছিলেন। ইংরেজী, ফরাসী ও আমহারিক ভাষায় তার বিশেষ দক্ষতা রয়েছে। ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করেন। প্রেসিডেন্টের ক্ষমতা মূলত উৎসব ও অনুষ্ঠানে যোগদানের মধ্যেই সীমাবদ্ধ। দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ গত সপ্তাহে ২০ সদস্য বিশিষ্ট একটি ছোট মন্ত্রীসভা গঠন করেন। এ মন্ত্রীসভার অর্ধেকই নারী।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি