ইথিওপিয়াতে বন্দুকধারীর হামলায় নিহত ৩০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইথিওপিয়াতে বন্দুকধারীর হামলায় ৩০ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন ১৫ জন।
দেশটির ওরমিয়া প্রদেশের পশ্চিম ওল্লেগা জোনে বেবো গেম্বেলে মঙ্গলবার রাতের এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে বন্দুক ধারীরা গেম্বেলে গ্রামবাসীকে তাদের ঘরের বাইরে এনে একত্রিত করে গুলি করে হত্যা করে বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা দাবি করেছ। নিহতদের সবাই জাতিগত নৃতাত্ত্বিক গোষ্ঠি আমহারা।
আমহারা হচ্ছে ইথিওপিয়ার দ্বিতীয় বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী। দেশটির সীমান্তবর্তী এলাকার নৃগোষ্ঠীর নাগরিকরা সাম্প্রতিক সময়গুলিতে বেশ কয়েকবার হামলা শিকার হয়েছে।
আমহারা অ্যাসোসিয়েশন অব আমেরিকার চেয়ারম্যান তেওডরোজ তির্ফি বলেছেন, মার্চ মাসে ওরোমো লিবারেশন আর্মি নারী ও শিশু সহ তিনশ'র বেশি আমহারাকে হত্যা করেছ। এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি