৭ মে ২০২৬

ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

জাকির হোসেন সুমন, ইতালি থেকে : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত প্রবাসীর নাম মিয়া কাশেম (৫৫)। এনিয়ে ইতালিতে এখন পর্যন্ত মোট এগারো জন বাংলাদেশি মারা গেছেন।

জানা গেছে, ইতালির রাভেন্না শহরের স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর রুমমেট আরমান জানান, মৃত মিয়া কাশেম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সে অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু সুস্থতার খবর পাওয়ার আগেই সে আক্রান্ত হয় প্রাণঘাতি করোনায়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার স্থানীয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শনিবার (১৬ মে) হাসপাতাল কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি বাসায় জানানো হয়।

জানা গেছে, করোনায় মৃত বাংলাদেশি মিয়া কাশেম (৫৫) গ্রামের বাড়ি ফেনীর কসবা উপজেলায়। দীর্ঘদিন ধরে তিমি ইতালির রাভেন্না শহরে ভাসমান ব্যবসা করতেন। মৃত্যুকালে দেশের বাড়িতে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির হালনাগাদ পরিসংখ্যানের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ হাজার ৭৬৩ জন, আক্রান্ত ২ লাখ ২৪ হাজার ৭৬০ জন। আর সুস্থ ১ লাখ ২২ হাজার ৮১০ জন।

বিপি/আর এল

নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন :

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি