৬ মে ২০২৬

ইসরায়েলকে ফের বাইডেনের শক্ত সমর্থন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইসরায়েলকে ফের বাইডেনের শক্ত সমর্থন
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হামলা বন্ধের আহবান জানিয়ে ফের ইসরায়েলের প্রতি শক্ত সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শনিবার বাইডেনের ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে এ বিষয়ে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানায়, ফোনালাপে ‘গাজা থেকে হামাসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলার বিপরীতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি শক্ত সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। ইসরায়েলে হামাসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানান জো বাইডেন। উভয় পক্ষের মধ্যে চলমান সংঘাতে শিশু ও বেসামরিক নাগরিকের মৃত্যু এবং সংবাদমাধ্যমের কার্যালয় ভবন ধ্বংসের ব্যাপারে উদ্বেগ জানিয়েছেন। হামলা থেকে সাংবাদিকদের সুরক্ষিত রাখতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান বাইডেন। এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে বাইডেন যুক্তরাষ্ট্র-ফিলিস্তিন অংশীদারিত্ব বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। জেরুসালেমে সব ধর্ম ও বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে উভয়ে একমত প্রকাশ করেন। মাহমুদ আব্বাসকে গাজা থেকে হামাস যে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় তা বন্ধ করার আহ্বান জানান বাইডেন। গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্যালয় ভবনটিতে বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার পর গতকাল শনিবার দুই পক্ষের সঙ্গে কথা বলেন বাইডেন। অন্যদিকে, ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে আজ রোববার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ১৪৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৪১টি শিশু রয়েছে। অন্যদিকে ইসরায়েলে দুই শিশুসহ ১০ জন নিহতের কথা জানা গেছে। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিনের জেরুসালেমে আল জাররাহ এলাকা দখল করে নিতে চায়। এ নিয়ে সেখানকার বাসিন্দা ফিলিস্তিনিদের মধ্যে থেমে থেমে উত্তেজনা চলে আসছিল। গত ৭ মে পবিত্র মাহে রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদা আদায় করতে বিপুল সংখ্যক মুসল্লি আল-আকসা মসজিদে সমবেত হলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর চড়াও হয়। মসজিদে ঢুকে মুসল্লিদের লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এর দুদিন পর শবে কদরেও আল-আকাসা মসজিদে ইসরায়েলি বাহিনীর সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ শুরু হয়। পরে গত সোমবার (১০ মে) সেখানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি