৬ মে ২০২৬

ইসরায়েলকে আর অস্ত্র দেবে না জার্মানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরায়েলকে আর অস্ত্র দেবে না জার্মানি
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলে অস্ত্র রফতানির অনুমোদন আর দেবে না জার্মানির সরকার। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানিয়েছেন, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম। খবর টাইমস অব ইসরায়েলের। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সমারিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে। চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে, তাতে কীভাবে হামাসকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের কীভাবে মুক্ত করা সম্ভব হবে— তা বুঝতে পারা দিন দিন আমাদের জন্য কঠিন হয়ে উঠছে। তাই এই পরিস্থিতি ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রসঙ্গত, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি জানানোর পরেই সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, এক বিপর্যয় আরও অনেক বিপর্যয় ডেকে আনবে। ইয়াইর লাপিদ এই এক্সপোস্ট দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি