ইসরায়েলি হামলার পর ঘরে ফিরেছেন ৮ লাখ ৫০ হাজারের বেশি লেবানিজ
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলি বিমান হামলা ও বোমাবর্ষণের কারণে বাস্তুচ্যুত হওয়া ৮ লাখ ৫০ হাজারের বেশি লেবানিজ নিজ নিজ এলাকায় ফিরে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, দেশটিতে মানবিক সংকট এখনো কাটেনি।
মঙ্গলবার এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, প্রায় ৮ লাখ ৬০ হাজার মানুষ তাদের নিজ এলাকায় ফিরলেও এখনো প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২২ হাজার মানুষ যৌথ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। অনেকে স্বজনদের বাড়িতে কিংবা অতিরিক্ত জনবহুল ভাড়া বাসায় থাকছেন।
সংস্থাটি জানায়, যুদ্ধবিরতির ঘোষণা থাকা সত্ত্বেও গত সপ্তাহে দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার ফলে আবারও মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
চলতি বছরের শুরুতে ইসরায়েলি আগ্রাসনের সময় সংঘাতের তীব্র পর্যায়ে লেবাননের অভ্যন্তরে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। ইউএনএইচসিআর বলেছে, সংঘাতের তীব্রতা কমলেও বিমান হামলা এখনো মানুষের জীবনের জন্য হুমকি হয়ে আছে।
পাশাপাশি চলাচলে বিধি-নিষেধ, সামরিক তৎপরতা ও অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের ঝুঁকি দক্ষিণ লেবানন ও বেকা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় মানুষের নিরাপত্তা ও স্থায়ী পুনর্বাসনের পথে বাধা হয়ে রয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
সঙ্গীত একাডেমি