৬ মে ২০২৬

ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ৬২ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহত ৬২ হাজার
বাংলাপ্রেস ডেস্ক:  প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের ফলে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ এ ভূখণ্ডে অব্যাহত বিমান হামলা, কোথাও নিরাপদ আশ্রয় না থাকা, ইসরায়েলি পরিকল্পিত অনাহার এবং পরিবার-পরিজনের জন্য খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন মানুষ নিহত হওয়ার মধ্যেই ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল বাড়ছে। বর্তমানে গাজা শহরের ওপর দফায় দফায় তীব্র আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। গাজার সবচেয়ে বড় এবং এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত এ নগরী দখল করে দক্ষিণে জোরপূর্বক দশ হাজারেরও বেশি মানুষকে তথাকথিত ‘কনসেনট্রেশন জোনে’ সরিয়ে নিতে চাইছে দখলদার বাহিনী।সোমবার ভোর থেকে শুরু হওয়া বিভিন্ন হামলায় অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জন ত্রাণ ও খাদ্য সহায়তার আশায় অপেক্ষমাণ ছিলেন। আল জাজিরাকে দেওয়া এক মেডিকেল সূত্রের তথ্যে জানা গেছে, গাজার আল-সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে সাংবাদিক ইসলাম আল-কুমি রয়েছেন। আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম দেইর আল-বালাহ থেকে জানিয়েছেন, গাজার পূর্বাংশে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।হামলার মাত্রা থেকেই বোঝা যাচ্ছে—ইসরায়েলের বর্তমান কৌশল গাজার ভৌগোলিক চিত্র ও জনসংখ্যার বিন্যাসকে পরিবর্তন করছে। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি, ইসরায়েল ভারী আর্টিলারি, যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে বাকি যে সামান্য বসতবাড়ি রয়েছে সেগুলোও ধ্বংস করছে। ধ্বংসযজ্ঞের পরিমাণ ভয়াবহ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি