১৭ নভেম্বর ২০২৬

ইসরায়েলের ৯ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনল যুক্তরাজ্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
ইসরায়েলের ৯ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি তৈরিতে জড়িত থাকায় ইসরায়েলের ৮টি নির্মাণ প্রতিষ্ঠান এবং গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া একটি গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিন সংকট সমাধানে ‘দ্বি-রাষ্ট্রভিত্তিক নীতি’ টিকিয়ে রাখতে নতুন এ পদক্ষেপ নিয়েছে লন্ডন।

নিষেধাজ্ঞার আওতায় আসা ইসরায়েলি কম্পানিগুলোর মধ্যে রয়েছে—হার হেভরন ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড, হেমদাত শমরন লিমিটেড এবং এস এ জি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আন্তর্জাতিক নিয়মকে পাত্তা না দিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জমিতে এসব প্রতিষ্ঠান অবৈধ বসতি বানানোর কাজ করে আসছে। 

ব্রিটিশ সরকারের এই পদক্ষেপে কম্পানিগুলোর সব সম্পত্তি জব্দ করা হবে এবং তাদের পরিচালকদের ডিরেক্টর পদ থেকে বাদ দেওয়া হবে।

পাশাপাশি, গাজায় খাদ্য, সুপেয় পানি ও জ্বালানিভর্তি ত্রাণ ট্রাকে নিয়মিত বাধা দেওয়ার অপরাধে ‘জাভ ৯’ নামের একটি ইসরায়েলি সংস্থাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

পশ্চিম তীরের বিতর্কিত ‘ই১’ বসতি প্রকল্পের দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। মূলত এই প্রকল্প বাস্তবায়ন হলে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্রের ভূখণ্ড পুরোপুরি টুকরো টুকরো হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেম থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করাই তাদের সরকারের মূল লক্ষ্য। 

‘ই১’ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, কেউ যেন এতে দরপত্র জমা না দেয়, কোনো নির্মাণকাজ না চালায় এবং এই শান্তি প্রক্রিয়া নষ্ট করে কোনো ধরনের মুনাফা লোটার চেষ্টা না করে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি