৫ মে ২০২৬

ইসরায়েলে নির্বাচন করলে ৯৮ শতাংশ ভোট পাবো: ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইসরায়েলে নির্বাচন করলে ৯৮ শতাংশ ভোট পাবো: ট্রাম্প

বিদেশ ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে নির্বাচন করলে ৯৮ শতাংশ ভোট পাবেন। নিজ দল রিপাবলিকান পার্টির দাতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প আরও দাবি করেছেন, বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেয়ার কারণে ইসরায়েলিদের মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

পুরো বিশ্বের মুসলমানদের প্রতিবাদ উপেক্ষা করে ফিলিস্তিনের রাজধানী বায়তুল মুকাদ্দাসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে মুসলিম দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছেন তিনি।

তবে ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের বাণিজ্যিক বিরোধ তৈরি হতে পারে বলে ধারণা করছে ব্লুমবার্গ মিডিয়া। ট্রাম্প চলতি সপ্তাহেই একটি বাণিজ্যিক প্রতিনিধি দলকে ইসরায়েলে পাঠাবেন বলে জানা গেছে।

ওই প্রতিনিধি দল দুই পক্ষের বাণিজ্যিক চুক্তি খতিয়ে দেখবে এবং মার্কিন স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করবে। অবশ্য ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই প্রকাশ্যে ইসরায়েলের স্বার্থে পদক্ষেপ নিয়ে আসছেন এবং বিশ্বব্যাপী মুসলিম বিরোধী তৎপরতা চালাচ্ছেনে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি