৮ মে ২০২৬

ইসরাইলে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইসরাইলে সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের
বাংলাপ্রেস ঢাকা : হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন বলেছেন, হামাসের হামলার কারণে ইসরাইলের জন্য দ্রুত নতুন সামরিক সহায়তার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র। সিএনএনকে ব্লিঙ্কেন বলেন, ইসরাইলিরা যেসব অনুরোধ করেছে, আমরা তা খতিয়ে দেখছি। আমি মনে করি এই মুহুর্তে তাদের বেশি সাহায্য দরকার। তিনি বলেন, হামাসের হামলা মোকাবেলায় ইসরাইলকে এ মুহুর্তে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করায় প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা রয়েছে। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ হয়েছে বাইডেনের। ফোনে বাইডেন বলেন, ইসরাইলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইসরাইলের প্রতি ওয়াশিংটনের সমর্থন পাথর কঠিন। যেকোনো পরিস্থিতিতে তা অটুট থাকবে। ফোনালাপের ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর। এতে বলা হয়েছে, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে আছে এবং ইসরাইলের আত্মরক্ষার বিষয়টিকে সমর্থন জানান তারা। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি