৫ মে ২০২৬

ইসরাইলে গিয়ে ট্রাম্পকে সন্তুষ্ট করতে মোদির কাণ্ডকারখানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
ইসরাইলে গিয়ে ট্রাম্পকে সন্তুষ্ট করতে মোদির কাণ্ডকারখানা

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ, যা এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় নথি প্রকাশের ঘটনা। সূত্র: বিবিসি

বিবিসি জানায়, প্রকাশিত এই নথির তালিকায় প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও রয়েছে। চাঞ্চল্যকর এই নথিপত্রের কিছু অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকাশিত ই-মেইলগুলোতে দেখা যায় ২০১৭ সালে নরেন্দ্র মোদির ইসরাইল সফরের প্রসঙ্গটি উঠে এসেছে। সেখানে খোদ এপস্টেইন দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার উপায় হিসেবে তিনি মোদিকে দখলদার ইসরাইল সফরের পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইনের দাবি, তার পরামর্শ মেনেই মোদি সেই সময় ইসরাইল সফরে গিয়েছিলেন এবং ট্রাম্পকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন ও গেয়েছেন।

এপস্টেইনের ই-মেইলে মোদিকে নিয়ে এমন মন্তব্যের নথি প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। 

তবে ভারত সরকার এই দাবির সত্যতা কঠোরভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বিবৃতিতে এই তথ্যগুলোকে পুরোপুরি ‘ভিত্তিহীন ও নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, এই ধরনের তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করা উচিত।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি