৯ মে ২০২৬

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ
বাংলাপ্রেস ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পাঁচ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন— রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম। এর আগে বুধবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি