৬ মে ২০২৬

ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী মেয়র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী মেয়র
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করছেন প্রথম মুসলিম নারী মেয়র ফারাহ খান। ২০২০ সালে তিনি ১২ জন মেয়র প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী মুসলিম মেয়র নির্বাচিত হবার পর থেকে তিনি নানা ভোগান্তির শিকার হন। তিনি ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের ইরভিন শহরের মেয়র নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে তিনি এ শহরের একজন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন। একদিকে ইসলামফোবিয়া, অন্যদিকে বাকি ১১ জন প্রার্থীর নির্বাচনী প্রচারণার বিরুদ্ধে টিকে থাকা- দুই চ্যালেঞ্জকে মোকাবিলা করেছেন দৃঢ়তার সঙ্গে। ২০২০ সালের নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত বিরোধী দলের উসকে দেওয়া ইসলামবিদ্বেষের বিরুদ্ধেও লড়ছেন তিনি। দুই ছেলের জননী ফারাহ খানের বিরুদ্ধে বর্ণবাদী ও ধর্মীয় উগ্রবাদীরা উঠে পড়ে লাগে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকেই। কিন্তু এতকিছুর পরও দমে যাওয়ার পাত্রী নন তিনি। স্থানীয় বাসিন্দাদের বোঝাতে সক্ষম হয়েছেন- তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ধর্মীয়বিদ্বেষ ছড়িয়ে আসলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে তারা। আজারবাইজান সফরের কারণে ২০২০ সালের নির্বাচনের সময় বিরোধী দলের রাজনীতিকরা তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে ধর্মীয় বিদ্বেষের অভিযোগ দায়ের করেন। অবশ্য পরে তা ধোপে টিকেনি। কারণ, তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই। এখানকার মূলধারা সঙ্গেই তার ওঠাবসা। ২০০৪ সালে সানফ্রানসিসকো থেকে তার পরিবার ক্যালিফোর্নিয়ায় আসে। তিনি স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন ক্যালিফোর্নিয়ায়। বিপি।এসএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি