৫ মে ২০২৬

ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম : হিরো আলম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম : হিরো আলম

বাংলাপ্রেস ডেস্ক : বগুড়ার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারিসহ এই আদেশ দেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে লড়তে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে তিনি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন তা খারিজ করেন। ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৯ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন হিরো আলমের আইনজীবী।

ওই রিট আবেদনের শুনানি নিয়েই আদালত তার মনোনয়নপত্র গ্রহণের জন্য ইসিকে নির্দেশ দিয়েছেন। হিরো আলমের পক্ষে আদালতে শুনানি করেন মো. কাউছার আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর মনোনয়নপত্র দাখিলের সময় বিধান মতো হিরো আলমও তা জমা দেন। পরে কিছু স্বাক্ষর জালের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

হিরো আলমের আইনজীবী মো. কাউছার আলী সাংবাদিকদের বলেন, ‘হিরো আলমের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত স্থগিত করে তার বৈধ মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন। তার মানে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ। তিনি নির্বাচন করতে পারবেন।’ আদেশের পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায়, তা প্রমাণ হলো। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া, তা আজ মিথ্যা প্রমাণ হয়েছে। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।’

হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন। তা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি