৭ মে ২০২৬

ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:১৩ এএম
ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

প্রয়োজনে অফিস সময়ের পরেও কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

 

অফিস আদেশে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি