৪ মে ২০২৬

ইরানের পারমাণবিক প্রস্তাব নাকচ করল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১২:২৫ পিএম
ইরানের পারমাণবিক প্রস্তাব নাকচ করল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে। যেখানে বলা হয়েছে তারা কেবল পাঁচ বছরের জন্য এটি করতে সম্মত হবে। 

দুজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। 

মার্কিন কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানও তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেওয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

যদিও ইরানিরা বলেছে যে তারা এই সমৃদ্ধ উপাদানটির ঘনত্ব কমিয়ে দেবে, তবে তারা পরবর্তীতে এই পদক্ষেপ থেকে সরে এসে এটিকে পুনরায় অস্ত্র-গ্রেডে সমৃদ্ধ করতে পারে বলেও জানায়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা আরও বলেছেন যে, আরেক দফা মুখোমুখি আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, কিন্তু এখনও কোনো পরিকল্পনা করা হয়নি।

এর আগে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা হয়। ওই আলোচনায় তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে মতবিরোধই ছিল মূল প্রতিবন্ধকতা। 

দ্য নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, ওয়াশিংটন তার প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দেয়, কিন্তু তেহরান জানায় তারা কেবল পাঁচ বছরের জন্য এতে সম্মত হতে পারে।

পরে ওই আলোচনা ভেস্তে যায়। কোনো চুক্তি ছাড়াই ইসলামাবাদ ত্যাগ করেন মার্কিন প্রতিনিধিরা। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য মার্কিন ও ইরানি প্রতিনিধিরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি