৪ মে ২০২৬

ইরানের ওপর থেকে কঠোর' নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরানের ওপর থেকে কঠোর' নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প

বাংলাপ্রেস অনলাইন : ইরানের তেল রপ্তানি, শিপিং, ব্যাংক ব্যবস্থাসহ অর্থনীতির সবগুলো খাতের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এতে দেশটি অর্থনীতি মারাত্মক ঝুঁকিতে পড়বে।বিবিসির খবরে বলা হয়েছে, ছয় জাতি ও ইরানের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আওতায় ইরানের ওপর আরোপিত যে সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যুক্তরাষ্ট্র ওই সবই পুনর্বহাল করলো ট্রাম্প প্রশাসন।

সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর এসব নিষেধাজ্ঞা যে কোনো সময়ের চেয়ে ‘সবচেয়ে কঠোর’।খবরে বলা হচ্ছে, ট্রাম্পের গতিবিধি দেখে বোঝা যায়, তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞায় আরোপ করেই ক্ষান্ত হবেন এমনটা নয়, দেশটির সঙ্গে বাণিজ্যরত দেশগুলোকেও লক্ষ্যবস্তু বানাবেন।এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে হাজার হাজার ইরানি বিভিন্ন শহরে মার্কিনবিরোধী সমাবেশ করেছে। ইরানের সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরতে সোমবার ও মঙ্গলবার বিমান মহড়ার ঘোষণা দিয়েছে।

রোববার ফক্স নিউজকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, ‘ইরানি জনগণকে আমরা সমর্থন করছি এটা নিশ্চিত। তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের ক্ষতিকর আচরণেরকে ভালোভাবে দেখিয়ে দিতে এই অবরোধ ফিরিয়ে আনছি।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি