৫ মে ২০২৬

ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের

বিদেশ ডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরতে এবার দেশটির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আগামী সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবং নয়া নিষেধাজ্ঞা পরমাণু অস্ত্র তৈরির কাজ ইরানের জন্য আরও কঠিন করে দেবে।

ট্রাম্প জানান, ইরান তাদের আচরণ পরিবর্তন না করলে অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে। তিনি বলেন, ইরান যদি একটি সমৃদ্ধ রাষ্ট্র হতে চায়, তবে সেটি আমার কাছে ঠিক আছে। কিন্তু তারা কখনই তা হতে পারবে না- যদি না তারা পাঁচ-ছয় বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি করতে থাকে।

এদিকে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয়ার জন্য এ নিষেধাজ্ঞা জরুরি।

এর আগে হরমুজ প্রণালিতে ইরান একটি মনুষ্যবিহীন মার্কিন ড্রোন বিমান ভূপাতিত করার জবাবে তিনটি স্থানে হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ওই হামলায় ১৫০ জন মানুষের মৃত্যু হতে পারে এমনটা জানার পর তা বাতিল করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, দেশটির সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে ‘পাল্টা জবাব দিতে মরিয়া ছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি