৫ মে ২০২৬

ইরানের হামলার শঙ্কায় ফ্লাইট বাতিলের সুযোগ দিচ্ছে ইসরাইলি এয়ারলাইন্স

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ এএম
ইরানের হামলার শঙ্কায় ফ্লাইট বাতিলের সুযোগ দিচ্ছে ইসরাইলি এয়ারলাইন্স

ইসরাইলের বিমান সংস্থা

বাংলাপ্রেস ডেস্ক:  ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইল। মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির তিনটি এয়ারলাইন্স (এল আল, ইসরায়ার ও আরকিয়া) যাত্রীদের ফ্লাইট বাতিলের বিশেষ সুযোগ দিচ্ছে।

এয়ারলাইন্সগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার (২৬ জানুয়ারি) থেকে যারা নতুন টিকিট কিনবেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লাইট বাতিল করতে পারবেন। অথবা ভবিষ্যৎ ভ্রমণের জন্য ভাউচার নিতে পারবেন।

গত বছরের জুন মাসে ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরাইলের আকাশসীমা বেশিরভাগ সময় বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে জবাবে ইসরাইলে হামলা হতে পারে, এই ভয়ে ইসরাইল সতর্ক অবস্থানে রয়েছে।

দেশটির জাতীয় এয়ারলাইন্স এল আল জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে কেনা টিকিটের ক্ষেত্রে ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত বিনা খরচে বাতিল করা যাবে। অন্যদিকে ইসরায়ার ও আরকিয়া এয়ারলাইন্সও একই ধরনের সুবিধা দিচ্ছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে এবং ফ্লাইট সূচি অনুযায়ীই চলবে। তবে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে। মূলত আঞ্চলিক অনিশ্চয়তার কারণে যাত্রীদের তারা ফ্লাইট বাতিলের সুযোগ দেবে।

আরকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওজ বেরলোভিটজ বলেন, ‘নিরাপত্তাজনিত জটিল দুই বছরের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। এসময় বহু বিদেশি এয়ারলাইন্স তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। আরকিয়া যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই মুহূর্তে ফ্লাইট সূচি স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়ে গন্তব্যগুলোকে শক্তিশালী করব।’

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বর্বরতা শুরুর পর থেকে এবং ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত, ইসরাইলি এয়ারলাইন্সগুলোই দেশটিতে ফ্লাইট চালু রেখেছিল।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি