৫ মে ২০২৬

ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (মঙ্গলবার) সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রাণালয় এক বিবৃতিতে বলেছে, যেসব দেশ নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা মার্কিন আধিপত্যবাদের বিরোধীতা করছে তাদের বিরুদ্ধে বিদ্বেষী নীতি অবলম্বনের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে এ নয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

আমেরিকার এ বিদ্বেষপূর্ণ নীতিকে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন আধিপত্যবাদ মোকাবেলায় ইরানি জনগণ এবং নেতৃত্বের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করছে সিরিয়া। এছাড়া, আমেরিকার এ শত্রুতামূলক পদক্ষেপ শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও জানায় দামেস্ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (সোমবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সেইসঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আট শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছেন। ওই আট কর্মকর্তার মধ্যে রয়েছেন আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি, আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদে এবং আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি