৫ মে ২০২৬

ইরানের বিক্ষোভকারীদের ‘সুখবর’ দিলেন ট্রাম্পের মিত্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পিএম
ইরানের বিক্ষোভকারীদের ‘সুখবর’ দিলেন ট্রাম্পের মিত্র

বাংলাপ্রেস ডেস্ক:   ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে জানিয়েছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম। শনিবার (১০ জানুয়ারি) এক এক্স পোস্টে তিনি এ কথা লেখেন। 

লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘ইরানের জনগণের উদ্দেশে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন 'ইরানকে আবারও মহান করে তুলুন', তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে, প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন—আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না।’

যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এ সিনেটর লিখেছেন, ‘ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। সাহায্য আসছে।’

এদিকে, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে নিরাপত্তাবাহিনী। গত বৃহস্পতিবার রাতে সবচেয়ে তীব্র আন্দোলন হওয়ার পর শুক্রবার রাতেও রাস্তায় নেমেছিলেন হাজার হাজার মানুষ। এছাড়া শনিবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে।

তবে গতকাল শুক্রবার রাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নির্বিচার গুলির ঘটনা ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসিকে তিনটি হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, তাদের হাসপাতালগুলো নিহত ও আহতে মানুষে উপচে পড়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি